1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শ্যামনগরে বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২১৬ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

“স্কাউটিং করবো ,স্মাট বাংলাদেশ গড়বো” এই থিমকে সামনে রেখে বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে শনিবার সকালে (৮ এপ্রিল) বাংলাদেশ স্কাউট সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

দ্বিতীয় বারের মত বাংলাদেশ স্কাউট দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ স্কাউট, কাব স্কাউট, গার্লস ইন স্কাউট , ইউনিট লিডার সহ অন্যান্যদের অংশ গ্রহণে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ স্কাউটের ইতিহাস সম্পর্কে আলোচনাসভা, পতাকা উত্তোলন, এলাকা পরিস্কার পরিচ্ছন্নতা, ট্রাফিক সেবা কার্যক্রম, প্রকৃতি পর্যবেক্ষণ, সড়ক দ্বীপ রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউট দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত) মোঃ আজাহার আলী। স্কাউট পতাকা উত্তোলন করেন নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ-সভাপতি স্কাউট উপজেলা শাখা ডঃ মুহাম্মদ আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক ও সাধারণ সম্পাদক স্কাউট উপজেলা শাখা মোঃ আব্দুল করিম, প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলু, সিনিয়র শিক্ষক রনজিৎ কুমার বর্মন, সহকারী শিক্ষক নিশিত কুমার রায়, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক জাহাঙ্গীর কবীর, বিবেকানন্দ মন্ডল, স্বপন কুমার মন্ডল, মাহবুবা খানম প্রমুখ।

পরিস্কার পরিচ্ছন্নতা শেষে ,কাব স্কাউট, স্কাউট সহ অন্যান্যদের সমন্বয়ে শ্যামনগর বংশীপুর সড়কে ট্রাফিক সেবা কার্যক্রম করা হয়।

বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বনশ্রী শিক্ষা নিকেতন, হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করে।

ছবি- শ্যামনগর উপজেলা স্কাউটের আয়োজনে বাংলাদেশ স্কাউট দিবস পালিত।

রনজিৎ বর্মন

তাং-৮.৪.২৩

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT