1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

সাতক্ষীরার শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

্

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

“কৃষিই সমৃদ্ধি” এ শ্লোগানকে সামনে রেখে সোমবার সকালে শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিজস্ব হল রুমে আউশ ধান ও পাট উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বীজ ও সার সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি বক্তব্যে বর্তমান সরকারের কৃষি বিষয়ক বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন। তিনি বলেন সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছেন এবং নিয়েছেন

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এস. এম এনামুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস. এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর উপজেলা প্রেসকাব সভাপতি আকবর কবীর, কৃষকলীগ শ্যামনগর উপজেলা সভাপতি এবিএম মুনজুর এলাহী, সম্পাদক আনিছ প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার জানান, ২০২২-২৩ অর্থবছরে খরিপ /২০২৩-২৪ মৌসুমে আউশ ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ৬শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান করা হবে। এর মধ্যে কৃষকরা আউশ বীজ পাবেন ৫শত জন ও ১শত জন পাট বীজ পাবেন । ব্রি ধান ৪৮ আউশ বীজ প্রাপ্ত কৃষকরা মাথা পিছু ৫ কেজি ধান বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার পাবেন। পাট বীজ পাবেন ১ কেজি করে কৃষকরা।

ছবি- শ্যামনগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করছেন প্রধান অতিথি এমপি জগলুল হায়দার সহ অতিথিবৃন্দ।

রনজিৎ বর্মন

তাং-৩.৪.২৩

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT