1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

পশ্চিম সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে প্রাণ ফিরে পেল এক জেলে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর,সাতক্ষীরা ঃ

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরারেঞ্জে বাঘের মুখ থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরলেন এক জেলে। ছোট ভাই লিয়াকত হোসেনের বীরত্বে বাঘের মুখ থেকে প্রাণ ফিরে পেল সাতীরার শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের মৃত জব্বার আলী গাজীর ছেলে আব্দুল ওয়াজেদ গাজী (৪৫)।

বুধবার (২৯ মার্চ) সকালের দিকে আহত ওয়াজেদ গাজীকে নিয়ে লোকালয়ে ফিরেছেন ভাই লিয়াকত হোসেন। মঙ্গলবার সকালের দিকে সুন্দরবন সাতীরা রেঞ্জের কাছিকাটার দাড়গাঙে কাঁকড়া আহরণের সময় বাঘের আক্রমণের শিকার হন আব্দুল ওয়াজেদ।

আব্দুল ওয়াজেদের ছোট ভাই লিয়াকত হোসেন জানান, সুন্দরবন সাতীরা রেঞ্জের কাছিকাটার দাড়গাঙে কাকড়া শিকার করছিলেন। এ অবস্থায় হঠাৎ করে একটি বাঘ তার ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। এসময় নৌকায় থাকা গরানের লাঠি নিয়ে তিনি উচ্চস্বরে শব্দ করেন এবং একই সাথে বাঘের চোখে চোখ রেখে মোকাবেলার চেষ্টা করেন। এক পর্যায়ে বাঘটি তার ভাইকে ছেড়ে দিয়ে চলে যায়। পরে তিনি তার ভাইকে উদ্ধার করে লোকালয়ের উদ্দেশ্যে রওনা হন।

তিনি জানান, তার ভাইয়ের পিঠ, ঘাড় ও মাথার সামান্য অংশ আক্রান্ত হয়েছে। বর্তমানে আহত ব্যক্তি বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।

সুন্দরবন সাতীরা রেঞ্জের সহকারী বন সংরক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন সুন্দরবনের ভারতীয় সীমান্ত এলাকায় একজন জেলে বাঘের আক্রমণের শিকার হয়েছে। তবে তার নামে পাশ পারমিট ছিল না।

ছবি- সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে বাঘের আক্রমণে আহত জেলে।

রনজিৎ বর্মন

তাং-২৯.৩.২৩

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT