1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ। ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত। ডুমুরিয়ার চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠন এর মানববন্ধন। এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার প্রত্যয় পত্রিকার বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথের জন্মদিনে শুভেচ্ছা। সমন্বয় করতে গিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী। মারা গেছেন তোফায়েল আহমেদ।

শ্যামনগরে ৫৫০ কেজি ভেজাল মধু সহ আটক দুই।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৫২ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতীরার শ্যামনগর থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ৫৫০ কেজি ভেজাল মধু জব্দ করেছে।

মঙ্গলবার ভোরে থানা পুলিশের উপ-পরিদর্শক শাখায়েতুল ইসলামের নেতৃত্বে পুলিশ দল উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মিরগাং গ্রামে যতীন্দ্র নাথ মন্ডলের বাড়ীতে অভিযান চালিয়ে ভেজাল মধু জব্দ করে। এসময় ভেজাল মধু উৎপাদনের সাথে জড়িত দুই ভাই নির্মল মন্ডল ও বিজয় মন্ডলকে হাতে নাতে আটক করা হয়। উভয়ে যতীন্দ্র মন্ডলের পুত্র।

শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ১১ ড্রাম ভর্তি ৫৫০ কেজি ভেজাল মধু জব্দ করে। জিজ্ঞাসাবাদে তারা ভেজাল মধু উৎপাদনের কথা স্বীকারও করেছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল এ বিষয়ে বলেন ভেজাল মধু সহ দুই ভাইকে সাতীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

ছবি- শ্যামনগর থানা পুলিশের অভিযানে ভেজাল মধু সহ আটক দুইজন।

রনজিৎ বর্মন

তাং-২৮.৩.২৩

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT