1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারের মধ্যে বাসস্থান অন্যতম ——– দীপংকর তালুকদার এমপি ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২১০ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারের মধ্যে বাসস্থান অন্যতম বলে মন্তব্য করেছেন দীপংকর তালুকদার এমপি। তিনি আরো বলেন এ বাসস্থান দিতে গিয়ে প্রধানমন্ত্রীকে অনেক কষ্ট করতে হয়েছে। জননেত্রী শেখ হাসিনা চাচ্ছেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে যেন মানুষগুলো সামনে এগিয়ে যেতে দারিদ্র্য নিরসন হতে পারে। সে লক্ষ্য রেখে জনসাধারণের কল্যাণের জন্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।

বুধবার (২২ মার্চ) সকালে শহরের জিমনেসিয়াম মিলনায়তনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী উদ্বোধন শেষে উপহার ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি একথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় ইউপি চেয়ারম্যানদের উদ্দশ্যে জেলা প্রশাসক বলেন, ঘর নির্মাণে ভবিষ্যতেও গুণগত মানের ক্ষেত্রে কোন প্রকার আপোষ করবেন না। প্রধানমন্ত্রী পার্বত্য এলাকার জন্য বিশেষ একটি ঘর ডিজাইন করেছেন সেটি মাচাং ঘর। ভৌগলিক কারণে পার্বত্য এলাকায় পানির সমস্যা ও কেরিং খরচ বেশি। সেই সমস্যাগুলো দূরীকরণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য ইউপি চেয়ারম্যানদের মাচাং ঘর নির্মাণের পরামর্শ দেন জেলা প্রশাসক।

এছাড়াও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, ভাইস চেয়ারম্যান দুর্গেস্বর চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

চতুর্থ পর্যায়ে রাঙ্গামাটির ৮ উপজেলার মধ্যে রাঙ্গামাটি সদরে ৮৪টি, বাঘাইছড়িতে ৮০টি, লংগদুতে (৩য় পর্যায়ের ৪০টিসহ) ৮৩টি, নানিয়াচরে ২৭টি, বরকলে ৪০টি, রাজস্থলীতে ১৪টি, জুরাছড়িতে ৭০টি এবং কাউখালিতে ৪১টিসহ মোট ৪৩৯টি পরিবারকে ঘর ও ভূমির ( চাবি ও প্রয়োজনীয় কাগজ পত্র) হস্তান্তর করা হয়।

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।
২২/০৩/২০২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT