1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

ডুমুরিয়ায় রাতের অন্ধকারে এক অসহায় কৃষকের ঘর আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

এস এম শাওকির শাওন
ডুমুরিয়া,প্রতিবেদক,খুলন।

খুলনার ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়নের মেছাঘোনা গ্রামের এক অসহায় কৃষকের বিছালীর ঘর রাতের অন্ধকারে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

সরেজমিন তথ্য সুত্রে জানা যায়, খর্ণিয়ার মেছাঘোনা গ্রামের বাসিন্দা মোঃ হাসান শেখ( ৩৫), পিতাঃ- মৃতঃ আনার আলী, রাতের বেলা নৈশ ডিউটি শেষ করে ১৩ ই ফেব্রুয়ারী রাত আনুমানিক ১ টায় ডুমুরিয়া ব্রাক অফিসের নিকটে আসলে তার বাড়িতে আগুন জ্বলতে দেখতে পান তার সাথে থাকা একজন প্রতিবেশি লোক ,তিনি( হাসান) কে বলেন বাড়িতে আগুন জ্বলছে, হাসান শেখ দ্রুত ঘটনাস্থল তার বাড়িতে গিয়ে দেখেন তার ঘুমানোর ঘরের পাশে থাকা বিছালী ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে প্রথমে তার সাথে থাকা নৈশ ডিউটির স্থানীয় প্রতিবেশীদের নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন পরবর্তীতে হাসান শেখ ডুমুরিয়া ফায়ার সার্ভিস কে খবর দেন অতিদ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

ভুক্তভুগী হাসান শেখ প্রতিবেদককে বলেন, জমি জায়গা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে তার বিছালীর ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। হাসান শেখ আরোও বলেন, তার বিছালী ঘরে আগুন জ্বালিয়ে দেওয়ায় হাজার হাজার টাকার বিছালী পুড়ে ছাঁই হয়ে গেছে এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমার বিছালীর ঘরের পাশের থাকার ঘরে আমার স্ত্রী সহ আমার দুটো ছোট শিশু বাচ্ছা ঘুমিয়ে ছিলো, যদি আগুন পাশের ঘরে ছড়িয়ে পড়তো তাহলে আমার স্ত্রী, সন্তানও আগুনে পুড়ে যেতো।

হাসান শেখ এর নিকট প্রতিবেদক জানতে চাইলে, তিনি প্রতিবেদককে বলেন, এ বিষয়ে কোন আইনগত ব্যবস্থা নিয়েছে কিনা তিনি ( হাসান শেখ) বলেন,এখনোও কোন আইনানুগ ব্যবস্থা নেয়নী তবে আমি আইনের শরনাপন্ন হবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT