1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত।

ঐতিহ্যবাহী কাঁঠালতলা মঠে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তনানুষ্ঠান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

এস এম শাওকির শাওন ডুমুরিয়া প্রতিনিধি।
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলাধীন বরাতিয়ার ঐতিহ্যবাহী কাঁঠালতলা বিশ্বমাতা সেবাশ্রম ও স্বামী ভাস্করানন্দ মঠে ৮৬ তম ১৬ প্রহরব্যাপী বিশ্বশান্তি ও পারমার্থিক কল্যাণে ১২ ফেব্রুয়ারী-২৩ রবিবার থেকে ১৫ ফেব্রুয়ারী ৪ দিন ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম সংকীর্ত মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। এ লক্ষ্যে সেবাশ্রম ও মঠমন্দির পরিচালনা পর্ষদ অমৃতসূধা পিয়াসী ভক্তবৃন্দদের উপস্থিতি ও সহানুভূতি প্রার্থনা করেছেন।
এই মহতি যজ্ঞানুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন, মাননীয় সংসদ সদস্য, খুলনা-৫ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সাবেক সফল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও কাঁঠাতলা সেবাশ্রম ও মঠ পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্টা বাবু নারায়ন চন্দ্র চন্দ।

মহানামযজ্ঞানুষ্ঠানে নামামৃত পরিবেশনায় থাকবেন যশোরের শ্রীশ্রী রাধারাণী সম্প্রদায় মাস্টার-সুভাষ দাস ও রায় রামানন্দ সম্প্রদায় মাস্টার-শিবপদ সেন, সাতক্ষীরার যুগোল মিলন সম্প্রদায় মাস্টার-বিশ্বনাথ চৌধুরী ও আদি নিত্যানন্দ সম্প্রদায় মাস্টার-প্রবীর দাস, খুলনার প্রভু কৃষ্ণ প্রাণ সম্প্রদায় মাস্টার-উত্তম বাবু, সরসকাটি গোপীনাথ সম্প্রদায় মাস্টার-নিখিল বিশ্বাস।
আচার্য্য ও সেবাকার্যে থাকবেন, কাঁঠালতলা বিশ্বমাতা সেবাশ্রম ও স্বামী ভাস্করানন্দ মঠ বরাতিয়া, ডুমুরিয়া, খুলনার সেবায়েত শ্রী অবিনাশ কৃষ্ণ দাস। অধিবাস কীর্তন পরিবেশনায় থাকবেন, যশোরের শ্রীশ্রী রাধারাণী সম্প্রদায় মাস্টার-সুভাষ দাস।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT