1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত।

নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার লিফলেট বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

এস এম শাওকির শাওন , খুলনা
ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় জনসচেতনতায় ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে।
৮-২-২৩ বুধবার বিকাল ৫ টায় ডুমুরিয়া শরাফপুর সড়কের গোডাউন মোড় এলাকায়,খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় সড়ক দুর্ঘটনা রোধে, ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণের মাধ্যমে যাত্রী ও চালকদেরকে সচেতনত করা হয়।
সড়ক দুর্ঘটনা রোধে সরকারের পাশাপাশি নিরাপদ সড়ক চাই’র কর্মীরা দেশব্যাপী জনসচেতনামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বুধবার সকাল থেকে সড়ক দুর্ঘটনা রোধে, সড়কে শৃঙ্খলা ফেরাতে খুলনা জেলা ট্রাফিক সার্জেন্ট লিমন কুমার কুন্ডুর নেতৃত্বে নিরলস ভাবে কাজ করে চলেছে। এসময় সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে মামলা রুজু এবং বৈধ কাগজ না থাকায় যানবাহন আটক করে থানা হেফাজতে রাখেন। এসময় সড়ক আইন মেনে পথ চলার আহ্বান জানিয়ে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সড়কে চলাচলরত যানবাহন চালক, পথচারী, শ্রমিক এবং জনসাধারণের মাঝে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কার্যক্রমের উপস্থিত ছিলেন খুলনা জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট লিমন কুমার কুন্ডু, সঙ্গীয় ফোর্স, এবং নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা’র সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, কার্যকরী সদস্য গাজী সোহেল আহমেদ, তাজিমুল ইসলাম সোহেল, আলিমুল ইসলাম, এস এম শাওকির শাওন, আব্দুর রহমান বেপারী, এম এ জলিল প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT