1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

বিলাইছড়িতে আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১০ ফেব্রুয়ারি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

বিলাইছড়ি ( উপজেলা) প্রতিনিধিঃ

বিলাইছড়িতে আওয়ামী-যুবলীগের উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১০ ফেব্রুয়ারি। এতে সভাপতি পদে ২ জন প্রার্থী প্রতিদন্দ্বী করছে বলে জানা গেছে। তারমধ্যে একজন থুইপ্রু মার্মা ( আকাশ), অন্যজন আনন্দ তঞ্চঙ্গ্যা। অন্যদিকে সাধারন সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ২ জন,এদের মধ্যে একজন মোঃ নজরুল ইসলাম, অন্যজন মানিক কান্তি দে।

বুধবার (৮ ফ্রেব্রুয়ারি) সকাল ১০ঃ০০ টায় এইসব বিষয়ে সভাপতি পদে প্রার্থী আকাশ মার্মার সঙ্গে কথা হলে তিনি বলেন,আমি তৃনমূল নেতাকর্মীদের ভালবাসায় সভাপতি পদ প্রার্থী হয়েছি। তা-ই মানবিক যুবলীগ ও সংগঠনকে শক্তিশালী করার জন্য রাজপথে থেকে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। তিনি আরও বলেন, সাবেক ছাত্রলীগ নেতা হয়ে আমি ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলাম, ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলাম-২০১১ থেকে ২০২৩ অদ্যবধি পর্যন্ত উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি।

এবং এছাড়াও আমি মনেপ্রাণে বিশ্বাস করি যা কিছু করবো সংগঠনের স্বার্থে করবো। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে এবং ২৯৯ নং রাঙ্গামাটি আসনে বার বার জননন্দিত পাহাড়ি- বাঙালীর ঐক্যের প্রতীক অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাসী জননেতা দীপংকর তালুকদার এমপির হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাবো। তাই উপজেলা আওয়ামী যুবলীগের কাউন্সিলর ও ডেলিগেইডরা ভোট দিয়ে সভাপতি পদে নির্বাচিত করবেন বলে এ প্রত্যাশা ব্যক্ত করেন।

৩ বছর মেয়াদে নতুন এই কমিটি সাংগঠনিক সম্পাদক পদ সহ বিভিন্ন পদে মোট ৭১ জন সদস্য বিশিষ্ট হবে। কমিটি গঠনে জেলা ও উপজেলার অন্যান্য কমিটির নেতা ও নেতৃবৃন্দের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। কারা পাচ্ছেন মূলপদগুলো জানা যায়ে সময় হলে।

উপজেলা প্রতিনিধি।
০৮/০২/২০২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT