1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

খুনলার পইকগাছা সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা প্রত্যাহরের দাবীতে মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ 

খুলনার পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি ও পাক্ষিক গণমিছিল পত্রিকার সম্পাদক এফ.এম.এ রাজ্জাক ও তাঁর পরিবারের সদস্যদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছেন কয়রা উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

২রা ফেব্রুয়ারী, বৃহস্পতিবার দুপুরে কয়রা সদরের মধুর মোড়ে প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত প্রতিনিধিদের উপস্থিতিতে কয়রা সাংবাদিক ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কয়রা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে কয়রা প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো.হাফিজুর রহমান মিস্ত্রীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু, সাংবাদিক রোকানুজ্জামান কাজল, দৈনিক দেশের কণ্ঠের সহ-সম্পাদক মনিরুজ্জামান বাবলু, মোক্তার হোসেন সহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাংবাদিক রাজ্জাক ও তাঁর পরিবারে উপর হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
মামলা দিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করা যাবে না।অনতিবিলম্বে সাংবাদিক পরিবার কে জড়িয়ে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। মামলা থেকে সাংবাদিক ও তার পরিবারে সদস্যদের নাম প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধন শেষে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। 

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখ: ০২/০২/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT