1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত।

কয়রায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে ডরপের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৮২ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল,কয়রা, খুলনাঃ
খুলনার উপকূলীয় উপজেলা কয়রার জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্থ ৪টি ইউনিয়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করতে চায় এনজিও সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ দি রুরাল পুশের-ডরপ। 

সোমবার বেলা সাড়ে ১১টায় কয়রা উপজেলা পরিষদের হলরুমে এনজিও সংস্থা ডরপের উদ্যোগে উপকূলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে একটি নতুন প্রকল্পের পরিচয় ও বিভিন্ন কার্যবিবরণী তুলে ধরেন। প্রকল্প পরিচিতি সভায় কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম।

 উক্ত অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ সরকার, বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ গাজী, কয়রা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান, এনজিও সংস্থা ডরপের সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার, আবু সায়েম, এনজিও প্রতিনিধি মনোতোষ বসু, নারী সংগঠক মুরশিদা খাতুন প্রমুখ। 

প্রকল্প পরিচিতি সভায় জানানো হয়, এই প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বরাদ্দ ও আয়-ব্যয়ের বিবরণী নিয়ে গণশুনানীর আয়োজন ও বিভিন্ন বিষয়ে সংলাপ ও গোলটেবিল বৈঠকের আয়াজন করা হবে। যাতে কয়রার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মতামতে বাজেট প্রণয়ন অগ্রাধিকার পাবে। এ ছাড়া মানুষের মাঝে জন সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রমের ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার লাকজন উপস্থিত ছিলেন।

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখ : ৩০/০১/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT