1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম।

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ১ যুবকের মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) :প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ১ যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতে উপজেলার কলেজ রেলগেট এলাকায় ।

নিহত ব্যক্তির পকেটে একটি জাতীয় পরিচয় পত্র পাওয়া যায়। যার ঠিকানা জেলার মহেশপুর উপজেলার পাথরা ঢাকা পাড়ার গ্রামের মনির হোসেন, পিতা মৃত মফিজ উদ্দিন।

কোটচাদপুর স্টেশন মাস্টার আব্দুল মজিদ ও স্থানীয়রা জানান, উপজেলার কলেজ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ১ যুবকের মৃত্যু হয়েছে। সকালে স্থানীয়রা রেল লাইনে ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পেয়ে স্টেশন মাস্টারকে খবর দেয়।

খবর পেয়ে যশোর জিআরপি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তবে নিহতের পাশে রেল লাইনের সাথে রশি বাধা ছিলে। নিহতের কাছে পাওয়া জাতীয় পরিচয় পত্র তার কি না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT