1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম।

শ্যামনগরে সরকারি খাল খননকে কেন্দ্র করে সংঘর্ষে দুই ইউপি সদস্য গুরুতর জখম, আটক- ৩।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে সিংহতলী চিলের সরকারি খাল খননের সময় ২১ জানুয়ারী (শনিবার)খাল দখলকারিদের সাথে সংঘর্ষে মুুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের দুই ইউপি সদস্য গুরুত্বর জখম হয়েছে।

আহত ২জনকে প্রথমে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কজনক হওয়ায় পরে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় শ্যামনগর পুলিশ ৩ জনকে আটক করেছেন।আটককৃতরা হলো উপজেলার চুনকুড়ি গ্রামের মৃত মঙ্গল মোল্লার পুত্র আব্দুল খালেক মোল্লা (৬০), খালেক মোল্লার পুত্র রবিউল ইসলাম (৩৭) ও মনিরুল ইসলাম(২৬)। এ ব্যাপারে শ্যামনগর থানায় এজাহার দাখিল করা হয়েছে। এজাহারে উল্লেখ করেছেন, সিংহড়তলী – চুনকুড়ি চিলের খালটি ধান ও চিংড়ি চাষ এলাকা পৃথকিকরণ ও জোনিং সিস্টেম বাস্তবায়নের জন্য পূঃন খননের কাজ চলতে থাকে । এসময় দখলদাররা দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে ২৫/৩০ জন দখলদার খাল খনন কারীদের উপর হামলা করে তাদের মোবাইল ফোন নগত টাকা ছিনিয়ে নেয়। হামলাকারীদের দ্বারা গুরুত্বর জখম হয় ইউপি সদস্য জিয়াউর রহমান (৩০), পিতা- আবুল কাশেম গাজী ও আব্দুল জলিল (৪৪), পিতা- আরশাদ আলী গাজী।

এব্যাপারে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ছবি- শ্যামনগরে দুবৃত্তের হামলায় দুই ইউপি সদস্য।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT