1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম।

শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউপির উদ্যোগে শিক্ষার উন্নয়নে কমিটি গঠন ও সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১৬২ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে নিজস্ব হলরুমে মুন্সিগঞ্জ ইউনিয়নের সার্বিক শিক্ষার উন্নয়নে আলোচনাসভা ও শিক্ষা উন্নয়ন কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার(১০ জানুয়ারী) বিকাল ৩টায় মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধার সভাপতিত্বে সভায় ইউপির সকল প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, সুপারবৃন্দ,ইউপি সদস্যবৃন্দ ও অন্যান্যদের অংশগ্রহণে আলোচনাসভায় ২১ সদস্য বিশিষ্ট শিক্ষা উন্নয়ন কমিটি গঠন সহ অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা হয়।

সভার সভাপতি বলেন ইউনিয় পরিষদ ১ম শিক্ষাকে,২য় কৃষি ও ৩য় যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী চার বছরের মধ্যে ইউপিতে শিক্ষার হার শতভাগ উন্নিত করা ও আইসিটিতে উন্নয়ন ঘটানো,ওয়ার্ড ভিত্তিক ইউপি সদস্যবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা প্রদান সহ অন্যান্য বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের কথা বলা হয়।

সভায় বক্তব্য রাখেন পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়,উনিশটি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ প্রতিনিধিবৃন্দ,ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।

ছবি- শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউপিতে শিক্ষার মান উন্নয়নে সভা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT