1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম।

সরিষাবাড়ীতে শীতবস্ত্র নিয়ে শীতার্তদের মাঝে ‘ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি’ সংগঠন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

‘‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’’এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে ‘ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি’ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গত সোমবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন ও তারাকান্দি রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে থাকা অর্ধশতাধিক শীতার্ত মানুষদের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি সংগঠনের উপদেষ্টা রাজিবুল ইসলাম রিপন, পরিচালক আসাদুল ইসলাম আসাদ, সভাপতি আকলিমা আফরোজ আঁখি, সাধারণ সম্পাদক রাসেল হোসাইন, সাংগঠনিক সম্পাদক লিংকন সরকার অর্থ বিষয়ক সম্পাদক হারুন মল্লিক, সহ-অর্থ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ আহমেদ সুমন, সরিষাবাড়ী কমিটির সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ-সভাপতি মাজিদুল ইসলাম সাগর, ভলান্টিয়ার হেদায়েতুল্লাহ তাল্লাদ রফিকুল ইসলাম, মুক্তাদির অভয় সাহা, সামিয়া আক্তার, রাহাত জিন্নাত আলী ও তানহা সহ সংগঠনের অনেকেই।

বিতরণে অর্থ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন বলেন, ‘মানুষ মানুষের জন্য। আমাদের এই সংগঠনটি ২০২০সাল থেকে বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে থাকে। এই তীব্র শীতে দেশে নানা প্রান্তে শীতার্ত মানুষের পাশে দাড়ানোর জন্যই আমাদের এমন উদ্যোগ। ইতিমধ্যে আমরা জামালপুর জেলার অনেক জায়গাতে ‘ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি’ সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই শীতবস্ত্র বিতরণ আমাদের অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT