1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম।

কয়রায় প্রধানমন্ত্রীর দেয়া শীত বস্ত্র বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১৬১ বার পঠিত

  
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ 
কয়রায় প্রধানমন্ত্রীর দেয়া উপহার শীত বস্ত্র দলীয় নেতাকর্মী ও সহস্রাধিক শীতার্থদের মাঝে (কম্বল) বিতরণ করা হয়েছে।

উক্ত শীতবস্ত্র বিতরণের সময় খুলনা-৬ কয়রা পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, আওয়ামীলীগ সবসময় মানুষের পাশে থাকে। দেশের মানুষের যে কোন দূর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করে। এখন শীত মৌসুম চলছে। শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছি আমরা। শুধু দূর্যোগ নয়, মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে নিরলসভাবে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী ।
তিনি আরো বলেন, শীতকাল যখন ঘনিয়ে আসে অসহায়, গরীব, জনগনের মাঝে দুশ্চিন্তা পেয়ে বসে। শীতে তারা কিভাবে নিজেকে মানিয়ে নেবে এই আশায়। শীতার্তদের পাশে যদি সরকারের পাশাপাশি আমাদর সামর্থ্য অনুযায়ী নিজ নিজ অবস্থান থেকে কিছু করার চেষ্টা করি, তাহলে তাদের কষ্ট লাঘব হবে। তাই তিনি সমাজের অসহায় মানুষের সাহায্যার্থে সকলকে এগিয়ে আসার আহবান জানান। 

৭ জানুয়ারী,শনিবার সকাল ১১ টায় কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে উপজলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়াজনে দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে দলীয় নেতাকর্মী সহ সহস্রাধিক শীতার্থদের মাঝে প্রধানমন্ত্রীর এ উপহার শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলী, আওয়ামীগের যুগ্ম সাধারন সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম কোম্পানি, ইউপি চয়ারম্যান আঃ সামাদ গাজী, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, সমরেশ সরকার, গনেশ  মন্ডল, জিয়াদ আলী, দেবদাস কুমার রায়, আঃ রশিদ, লুৎফর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কয়রা ,খুলনা প্রতিনিধি
তারিখ: ০৭/০১/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT