1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রূপসা নদী থেকে মরদেহ উদ্ধার। কেশবপুরে মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ। ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত। ডুমুরিয়ার চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠন এর মানববন্ধন। এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার প্রত্যয় পত্রিকার বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথের জন্মদিনে শুভেচ্ছা। সমন্বয় করতে গিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী।

ঝিকরগাছা ওসি’র মানবিক প্রচেষ্টায় লাশ বহনের ভ্যান পেলো অসহায় জবেদ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

থানা এলাকায় জনসাধারণের লাশ পরিবহনের দীর্ঘদিনের সমস্যাকে সমাধানের হলো যশোরের ঝিকরগাছা থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্তের একান্ত প্রচেষ্টায় ও এলাকার ২৬জনের সহযোগিতায় লাশ বহনের ভ্যান গাড়ি পেলো অসহায় জবেদ ফকির। বৃহস্পতিবার (০৫ জানুয়ারী) দুপুর ১২টার সময় থানা প্রাঙ্গণে প্রায় ৬০হাজার টাকা ব্যায় করে জনসাধারণের লাশ পরিবহনের জন্য ডিজিটাল প্রযুক্তির উন্নত মানের ভ্যান গাড়ি ও ড্রেস তৈরী করে পুরন্দরপুর গ্রামের দবির মোড়লের ছেলে জবিদ ফকির’র হতে তুলে দিয়েছেন।
ঝিকরগাছা থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, গ্রাম-গঞ্জ থেকে কোন মৃত ব্যক্তিকে থানায় বা পোস্টমর্টেম’র জন্য আনতে হলে জরুরী ভিত্তিক একটা গাড়ির দরকার হয়। অনেক সময় দেখা যায় লাশ নিতে অনেক মানুষ ভয় পায়। যার জন্য আমার প্রচেষ্টা ও থানা এলাকার মহৎ মানুষের একান্ত সহযোগিতায় আজ আমরা সফল হয়েছি। পরবর্তীতে আমাদের আর লাশ পরিবহনের কোন সমস্যা থাকবে না। শুধুমাত্র চালককে অতিসামান্য পরিমাণ পারিশ্রমিক দিলেই হবে । আর কাউকে পরিবহন খরচ বহন করতে হবে না। এমন একটা কাজ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমাদের দেখাদেখি সমাজের নিম্ন আয়ের মানুষের পাশে বৃত্তবানেরাও দাঁড়াতে উৎসাহ পাবে বলে আমি মনেকরি।
এসময় উপস্থিত ছিলেন, থানার এসআই (নিঃ) আব্দুর রহমান, সুব্রত কুমার কুন্ডু, এএসআই (নিঃ) মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, সদস্য এমআর মাসুদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, পৌর কাউন্সিলর আমিরুল ইসলাম রাজা, ইউনুছ আলী প্রমুখ।
উল্লেখ্য, ইতিমধ্যে তিনি (ওসি) নিজের রেশনকে ঈদ উপহার হিসেবে দিয়ে মানবিকতার পরিচয় দিয়ে করোনাকালীন সময়ে পৌরসদরের বাজারের খুঁজে পাওয়া ২০জন ভিক্ষুকদের মাঝে, সরকারি কর্মকর্তা হিসেবে নিজের প্রাপ্য ৩মাসের রেশন বিতরণ করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT