1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কয়রায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ

উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায় এই স্লোগানকে সামনে রেখে খুলনার কয়রায় জাতীয় সমাজসেবা দিবসের র‌্যালী
 ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
২ জানুয়ারী, সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দেরী শেষে কয়রা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এম সায়ফুল্লাহ’র সভাপতিত্বে ও রোকনুজ্জামান কাজলের সঞ্চালনায় আলোচনা সভায়
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার সর্বদা দেশের দরিদ্র মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। দেশের দুস্থ, দরিদ্র, অসহায়, শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী নিগৃহীত মহিলা ও প্রবীণ ব্যক্তিবর্গসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ ও উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছেন, এছাড়াও বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বৃদ্ধিসহ সব খাতে বরাদ্দ বৃদ্ধি করেছেন।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ হযরত আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা পারভীন, জনস্বাস্থ্য প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, সাংবাদিক মনিরুজ্জামান মনু প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ: ০২/০১/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT