1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

খর্ণিয়ায় এক রাতে পাঁচটি বাড়িতে চোরেরা চুরি সংঘটিত করে ২০ লক্ষ নগদ টাকাসহ মালামাল চুরি করে নিয়ে গেছে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

সর্দার বাদশা নিজস্ব প্রতিনিধি।

খুলনা ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া থেকে একই রাতে পাঁচ বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ ২ লক্ষ ৩০ হাজার টাকা, ১৭ ভরি স্বর্ণালঙ্কার, ৮ ভরি রোপ্য ও একটি মটরসাইকেল চুরি করেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার খর্ণিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত সুমন পাল, আবুল বাশারসহ অন্যাদের সাথে কথা বলে জানা যায় ঘটনার রাতে ঘুমন্ত অবস্থায় ঘরের দরজার ছিটকিনি ও তালা ভেঙে ঘরে প্রবেশ করে চোরচক্র। এরপর উত্তম পালের ঘরের আলমারি ড্রয়ারে থাকা নগদ ৫ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণ, সুমনের ঘর থেকে ৪ ভরি স্বর্ণ ও ৫৫ হাজার টাকা, আবুল বাশারের ঘর থেকে একটা ডিসকভার ১১০সিসি মটরসাইকেল, সাড়ে ৩ ভরি স্বর্ণ, ৩ ভরি রোপ্য, ২০ হাজার টাকা ও একটি মোবাইল, হাফিজুর রহমানের ঘর থেকে দেড় লাখ টাকা, দেড় ভরি স্বর্ণ, ৫ ভরি রোপ্য ও একটি মোবাইল সেট চুরি করে এবং দেবপ্রসাদ পালের ঘরের দরজা ভাঙচুর করে। এতে ২০ লক্ষ নগদ টাকাসহ মালামাল চুরি হয়েছে বলে তারা দাবি করেন। ঘটনা প্রসঙ্গে ওসি তদন্ত মুক্ত রায় চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধারণা করা হচ্ছে অচেতন করে এ চুরি সংঘটিত হয়েছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT