1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শ্যামনগরে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়নে পরামর্শ সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৭৬ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার সকালে বুড়িগোয়ালিনী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়নে জেলা পর্যায়ের পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সাথে অর্ধ-বার্ষিক পরামর্শ সভার আয়োজন করা হয়।

পরিত্রানের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার পরিচালক ও এমআইএসের লাইন ডাইরেক্টর মোঃ শাহাদাৎ হোসেন।

প্রধান অতিথি বক্তব্যে স্বাস্থ্য সেবা কেন্দ্রের সেবা, অবকাঠামোগত উন্নয়ন সহ অন্যান্য বিষয়ে স্থানীয় সরকারের সাথে সমন্বয়করা, উপজেলার স্বাস্থ্য সেবা কেন্দ্রের বিভিন্ন উন্নয়ন বিষয়ে তুলে ধরেন।

পরিবার পরিকল্পনা দপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক দীপক কুমার সাহার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা দপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক গাজী বশির আহম্মেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, বুড়িগোয়ালিনী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ রউফ, শিক্ষক রনজিৎ বর্মন,পরিত্রান কর্মকর্তা নয়ন কুমার গায়েন ,জিল্লুর রহমান প্রমুখ। প্রকল্প সম্পর্কে বক্তব্য রাখেন পরিত্রাণ কর্মকর্তা উজ্জল কুমার দাশ।

ছবি- শ্যামনগরে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়ন পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার পরিচালক মোঃ শাহাদাৎ হোসেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT