1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শ্যামনগরে রোকেয়া দিবসে ৫ নারী পেলেন জয়িতা সম্মাননা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৭০ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

শুক্রবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়।

রোকেয়া দিবসে ৫টি ক্যাটাগরিতে প্রত্যন্ত এলাকার ৫জন নারীকে জয়িতা সম্মাননা স্বারক প্রদান করা হয়।

সম্মাননা স্বারক প্রাপ্তরা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী হিসাবে রমজাননগর ইউপির শ্রাবনী রানী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মুন্সিগঞ্জ জেলেখালী গ্রামের চন্দনা রানী,সফল জননী হিসাবে ভূরুলিয়া ইউপির শাহানারা খাতুন, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করেছেন এই ক্যাটাগরীতে আটুলিয়া ইউপির হাওয়ালভাঙ্গি গ্রামের মোছাঃ সেলিনা আক্তার ও সমাজ উন্নয়নে অবদান রাখায় মুন্সিগঞ্জ জেলেখালী গ্রামের মরমীর পরিচালক প্রতিমা রানী মিস্ত্রী ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নারীদের হাতে জয়িতা সম্মাননা স্বারক তুলে দেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, জয়িতা পুরস্কার প্রাপ্ত চন্দনা রানী প্রমুখ।

রোকেয়া দিবস পালনের পূর্বে উপজেলা পরিষদ চত্তরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ছবি- শ্যামনগরে রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা স্বারক প্রদান করছেন প্রধান অতিথি এমপি জগলুল হায়দার।

রনজিৎ বর্মন

তাং-৯.১২.২২

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT