1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

গজারিয়ার হোসেন্দীতে ৮ম শ্রেনীর শিক্ষার্থীকে পরীক্ষা দিতে বাঁধা,মারধরের অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৮৩ বার পঠিত

ওসমান গনি
গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা হোসেন্দীতে ৮ম শ্রেনীর এক শিক্ষার্থীকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহণে বাঁধা ও মারধরের অভিযোগ উঠছে।

ভোক্তভোগী হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী মোঃআকিব(১৪),পিতাঃমোঃরোকন সরকার সাং হোসেন্দী সূত্রে জানা যায় আজ রবিবার ছিল বার্ষিক পরীক্ষার প্রথম দিন কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার সময় সকাল ৯ঘটিকায় হোসেন্দী ব্রীজের ঢালে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মমিন,আমির হোসেন এর নেতৃত্বে ৪/৫জন তাঁর পথরোধ করে, অটো থেকে নামিয়ে প্রবেশ পত্র,গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেলে পিটাতে থাকে।
উল্লেখ্যে উপ নির্বাচন পরবর্তী প্রতিনিয়তই পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাজী মাহাবুব হোসেন এর সমর্থকরা হামলার শিকার হচ্ছেন।স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,নির্বাচন নিয়ে তাঁরা আর ভোগান্তী চান না।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃজাকির হোসেন বলেন,ভোক্তভোগী শিক্ষার্থী আমার কাছে এসেছিল,আমি তাৎক্ষণিক স্কুলের প্রধান শিক্ষককে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি,সেই সাথে ঐ শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও থানায় জিডি করতে বলা হয়েছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন,বিষয়টি জেনেছি,অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT