1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
খুলনা মহানগরীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক। শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা ।

সরিষাবাড়ীতে গৃহবধূ হত্যার ঘটনায় স্বামীসহ পলাতক ৩ আসামী গ্রেপ্তার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২৩১ বার পঠিত

স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে স্বামী ও তার পরিবারের নির্যাতনে সিমা আক্তার (২২) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় স্বামীসহ ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান সরিষাবাড়ী থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল পশ্চিমপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্বামী এবং তার পরিবারের লোকজন নির্যাতন করে গৃহবধূ সিমা আক্তারকে হত্যা করে। সেই সময় পরিবারে লোকজন লাশ রখেই বাড়ি থেকে পালিয়ে যায়। পরে গৃহবধূর পিতা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় (মামলা নং-৩৩) দায়ের করেন। এমন ঘটনায় পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য সরিষাবাড়ী থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চালিয়ে তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় ময়মনসিংহ কোতোয়ালি উপজেলার বইসাখাই এলাকা থেকে মৃত নাজের উদ্দিনের ছেলে জুয়েল মিয়া (৩৫), ও তার ভাই শামীম মিয়া (৪৫) এবং তার স্ত্রী রেখা খাতুন (৩৫) গ্রেপ্তার করেন। পরে তাদেরকে আদালতের পাঠান।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর জানান, বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। সঠিক তথ্য উদঘাটন করার জন্য রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT