1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শ্যামনগরে রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের শিক্ষক কর্মশালা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১৮২ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজনে ও রোটারি ক্লাব অব বনানী ঢাকার সহযোগিতায় রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের অধীনে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
রবিবার উপজেলার কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। কর্মশালা সঞ্চালনা করেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান।

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এসএমসির সদস্য কর্মশালায় উপস্থিত ছিলেন। বিদ্যালয়টিকে একটি মডেল মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা কী স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কী কী কাজ করবেন এবিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ৪টি দলে বিভক্ত হয়ে সবাই তাদের স্বপ্ন উপস্থাপন করেন এবং বাস্তবায়নের জন্য কী কী কাজ করবেন তা তুলে ধরেন। জানা যায় স্বপ্ন বাস্তবায়নে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ এবং অভিভাবকদের বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত করে বিদ্যালয়ের স্থায়িত্বশীল মান উন্নয়নে কমিউনিটির সংযোগের জন্য শিক্ষক-অভিভাবক সমাবেশের আয়োজন করবে ভাব বাংলাদেশ।
ছবি- শ্যামনগর শিক্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলঅ একাডিমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT