1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

সরিষাবাড়ীতে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১৯৪ বার পঠিত

স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:

আসছে ২০নভেম্বর শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ ফুটবল। বাংলাদেশ সহ সারাবিশ্বের সমর্থকদের মধ্যে শুরু হয়েছে আনন্দ উন্মাদনা। সারাবিশ্ব ঝলমল করছে পছন্দের পতাকার উৎসব।

তারই সুত্রে জামালপুরের সরিষাবাড়ীতে ব্রাজিল সমর্থকরা ১শত ৫০ফুট দৈর্ঘ্যের এক পতাকা বানিয়ে ঢাক-ঢোল পিটিয়ে আনন্দ র‍্যালীতে মেতেছেন ভক্ত-সমর্থকরা। তারা বলছেন ১টি, ২টি, পাঁচটি নয় ব্রাজিল বিশ্বকাপ নিলে ১০টি গরু জবাই করে ভুরিভোজনের আয়োজন করবেন। তাদের বিশ্বাস ব্রাজিলের সব খেলোয়াড় তারকা, কাপ এবার তাদের হাতেই আসবে।

গত শনিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় সরিষাবাড়ী পৌরসভার অনার্স কলেজ মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে কয়েকশ ব্রাজিলের সমর্থক অংশ নেন।

আয়োজক কমিটির সদস্য আবির হাসান জানান, আর্জেন্টিনার সমর্থকরা ঢোল বাজিয়ে মিছিল করেছে, সেই ঢোলের শব্দ তাদের কলিজায় আঘাত করেছে। তাই তারা ঘোষণা করছেন যে ব্রাজিল চ্যাম্পিয়ন হলে দশটা গরু জবাই করে ভোজের আয়োজন করবো।

আহসান, মাহফুজ, সাইমুম সাব্বির, তারেক সহ ব্রাজিল সমর্থক অনেকেই জানান, ব্রাজিল হচ্ছে বিশ্বের এক নম্বর দল। এবারের ব্রাজিল দল শুধু নেইমারের ওপর নির্ভর করে না। এবার ব্রাজিল দলে অনেক উদীয়মান খেলোয়াড় আছে যারা যে কোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্বের বড় বড় ক্লাবে গুরুত্বপূর্ণ পজিশনে ব্রাজিলের খেলোয়াড়দের ছড়াছড়ি। তাই এবারের বিশ্বকাপ ব্রাজিলের হাতেই উঠবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT