1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য! কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের। সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ।

মিষ্টি নিয়ে তৈমুরের বাসায় আইভী

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৭৬০ বার পঠিত

মিষ্টি নিয়ে তৈমুরের বাসায় আইভী

ইউসুফ মুন্সী, স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী নৌকা প্রতীকের ডা. সেলিনা হায়াৎ আইভী পরাজিত স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের মাসদাইর বাসভবনে মিষ্টি নিয়ে দেখা করতে গিয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে তৈমুরের বাসায় যান আইভী। এসময় এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়। তৈমুরের পায়ে ধরে সালাম করেন আইভী।

এসময় আইভী বলেন, তৈমুর কাকা আমার বাবার মতো। তাদের সাথে আমাদের পারিবারিক সম্পর্কে। আমাদের অনেক পারিবারিক সমস্যা সমাধানে তিনি এগিয়ে এসেছেন। আমি বাবা-মার কবর জেয়ারত করতে এলে তৈমূর কাকার মায়ের সাথে দেখা করতাম।

তিনি বলেন, নির্বাচনে জয় পরাজয় কোনো বিষয় না। আমাদের পারিবারিক সম্পর্কটা সারাজীবন থাকবে। কাকার পরামর্শ নিয়ে এগিয়ে যাবো। তিনি আমার জন্য দোয়া করবেন।

তৈমূর আলম খন্দকার বলেন, আইভী চুনকার মেয়ে মানে আমার মেয়ে। আমি মনে করি আমার মেয়ে জিতেছে। আমাদের সম্পর্ক পারিবারিক ও আধ্যাত্তিক (একই পীরের ভক্ত)।

তিনি বলেন,আমার মেয়ে আইভী কোন সহযোগিতা চাইলে আমি করবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT