1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক।

৩ জানুয়ারি ২০২২ প্রেস বিজ্ঞপ্তি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১৪৩ বার পঠিত

৩ জানুয়ারি ২০২২
প্রেস বিজ্ঞপ্তি
জাতীয় সরকার গঠন এর দাবীতে ৮জানুয়ারী জেএসডির সমাবেশ:
জাতীয় ঐক্যমতের ভিত্তিতে
‘জাতীয় সরকার’ গঠন হবে
জেএসডি
বাংলাদেশে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় কাঠামো, বিপর্যস্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক প্রক্রিয়ায় স্বৈরাচারের পতনের পর জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ‘জাতীয় সরকার’ গঠন হবে রাজনৈতিক ও নৈতিকভাবে সঠিক পদক্ষেপ। সরকার পতনের পর গভীরভাবে বিভাজিত সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করা, সাধারণ মানুষের অধিকার সুরক্ষা, বিচার বিভাগসহ সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহের আস্থা পুনর্গঠন করা এবং দলীয় আনুগত্যে বিভোর প্রশাসনকে গণমুখী করা কোন একক দলীয় সরকার বা দল নিরপেক্ষ ভঙ্গুর সরকারের পক্ষে সম্ভব হবেনা।এই পরিস্থিতিতে ‘জাতীয় সরকার’ গঠনই একমাত্র বিকল্প। জাতীয় সরকার ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হবে না এবং নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করাও সম্ভব হবে না। এজন্য ব্যাপক গণজাগরণ সৃষ্টি করতে হবে।
দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসমাবেশে জেএসডি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপরোক্ত বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য,আগামী ৮জানুয়ারী শনিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাব প্রাংগনে ‘জাতীয় সরকার’ এর দাবীতে জেএসডির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সমাবেশ সফল করার প্রস্তুতিমূলক সভা আজ বিকাল ৪টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন,সহ সভাপতি এডভোকেট কে এম জাবির, এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, এ কে এম মিজানুর রশিদ চৌধুরী, আবদুল্লাহ আল তারেক,এম এ ইউসুফ, অধ্যক্ষ হারুন উর রশিদ বাবুল,দপ্তর সম্পাদক আবুল মোবারক,ব্যারিস্টার ফারাহ্ খান, আনিসা রত্না,মুশফিকুর রহমান সাজু। ছাত্রলীগের সভাপতি তৌফিক উজ জামান পীরাচা।
বার্তা প্রেরক
আবুল মোবারক।
দপ্তর সম্পাদক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT