1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

হরিণটানায় একশো চল্লিশ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যবসায়ী আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২৮১ বার পঠিত

তুষার কবিরাজ (খুলনা)প্রতিনিধি :

খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে ১৪০বোতন ফেন্সিডিলসহ সাইদুল ব্যাপারী (৩০) ও মুজাহিদুল হোসেন(৩০) নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হরিণটানা থানা পুলিশ।আটককৃত সাইদুল ফরিদপুর চরভদ্রাসন থানার চর অযোদ্ধা গ্রামের বাসিন্দা মৃত সাত্তার ব্যাপারীর ছেলে এবং মুজাহিদুল হোসেন সাতক্ষিরার আশাশুনি থানার বেওলা গ্রামের মোড়ল পাড়ার বাসিন্দা এনামুল সরদারের ছেলে।কেএমপির হরিণটানা থানা এক প্রেস বিজ্ঞাপ্তিতে জানান,গত ১৬ অক্টোবর সকালে খুলনা সাতক্ষিরা মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় চেকপোস্ট ডিউটি চালাকালীন আনুমানিক সাড়ে ১০টার সময় আসামীদের কে দেখে সন্দেহ হলে ডেকে তল্লাশি করলে তাদের হেফাজতে থাকা দুটি ব্যাগের ভিতর থেকে ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক আটক করা হয়।এ বিষয়ে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৪ (গ) ধারায় মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে হরিণটানা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন,আসামীরা ব্যাগের মধ্যে ফেন্সিডিল রেখে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল।তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT