1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে বিশ দিয়ে মাছ ধরার প্রস্তুতি কালে ১৪ জন জেলে আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৬৫ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ বানিয়াখালী স্টেশনের ভাগ্নেকাটি ভারানী খাল এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সময়ে সুন্দরবনে প্রবেশ করে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ১৪ জেলেকে আটক করেছে বন বিভাগ।
তাদের স্বীকার মতে গহীন সুন্দরবনের মরজাত নদীর সংযোগ স্থান থেকে ৬টি নৌকা সহ ৫টি অবৈধ ভেশাল জাল ও ৫বোতল ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা আবুল খায়ের মোহাম্মদ আবু সাঈদের নেতৃত্বে ১৩ আগস্ট ভোররাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ রবিউল ইসলাম, মোহাব্বত আলী সরদার, মুহিদুল গাজী, সোবহান মোল্যা, মঞ্জুরুল ইসলাম, সাহেব আলী, তোফাজ্জেল, মোস্তফা শেখ, আমির আলী, কুরবান আলী, আঃ সবুর সানা, জসিম সরদার, হাফিজুল ও শাহাদাত গাজী। এরা সবাই কয়রা ও পাইকগাছা উপজেলার স্থানীয় বাসিন্দা।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কয়রা খুলনা প্রতিনিধি
তারিখ:- ১৩/০৮/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT