1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত। কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত। শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সহনশীল সম্প্রদায় গড়ে তোলা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কেশবপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। বিলাইছড়িতে  প্রথাগত নেতাদের সঙ্গে হিলফ্লাওয়ার এনজিও’র সমন্বয় সভা । কেশবপুরে অবৈধ রড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান/জরিমানা/সিলগালা। শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া ও হরিণ শিকারের অপরাধে ৯ জেলে আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল,কয়রা, খুলনা ঃ 

 সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ শিবসা টহল ফাঁড়ির বড় কুমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলে ও হরিণ শিকারের অপরাধে ৬ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ১৫০ টি হরিণ ধরার ফাঁদ ও কাঁকড়া ধরার সরঞ্জাম সহ ২ টি নৌকা জব্দ করা হয়। 
জানা গেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেনের দিক নির্দেশনায় গতকাল মঙ্গলবার ভোর রাত ৪ টার দিকে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) 
এজেডএম হাছানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরেক আটক করা হয়। আটককুত জেলেরা হলেন শহিদ মোড়ল, বাপ্পি সরদার, 
আছাদুল সানা, রফিকুল গাজী, তুহিন সরদার, রাশিদুল ইসলাম, ফরিদ শেখ, খলিল মোল্যা ও মুজাহিদুল ইসলাম সানা। 
সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

কয়রা,খুলনা প্রতিনিধি 
তারিখ: ০২/০৫/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT