1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন ।

সিভিল সার্জনের খামখেয়ালীপনায়, দুর্ভোগে দুমকি উপজেলাবাসী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৬ বার পঠিত

মোঃ আজিজুল পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে জনবল ঘাটতি থাকলেও গুরুত্ব দিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শৈল্য বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আবাসিক মেডিক্যাল অফিসার, মেডিক্যাল অফিসার, দন্ত চিকিৎসক, পরিসংখ্যান কর্মকর্তা, সিনিয়র স্টাফ নার্স, মিড ওয়াইফসহ ১৪জন ডাক্তার ও কর্মকর্তার পদ শূন্য থাকার কারণে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার ৫টি ইউনিয়নের সাধারণ মানুষ। এছাড়া বাকেরগঞ্জ উপজেলার নলুয়া, কলসকাঠী, লক্ষীপাশা ও কবাই ইউনিয়নের জনসাধারণও এই স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিচ্ছে। অ্যাম্বুলেন্সযোগে দুমকি হাসপাতালে সেবা নিতে আসা রোগী সেবা না পেয়ে হাসপাতাল থেকে রেফার নিয়ে পটুয়াখালী অথবা বরিশালে যেতে হয়। সামান্যতম সেবা ছাড়া এখানে বড় কোনো ধরনের সেবা পাচ্ছে না।

এদিক, স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে এক্স-রে মেশিনসহ অন্যান্য ল্যাবে যন্ত্রপাতি থাকলেও নেই পরিচালনার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত জনবল। যার ফলে চিকিৎসা সেবা সঠিকভাবে দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। দুমকিতে কোনো ভালো ল্যাব না থাকায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী পটুয়াখালী অথবা বরিশাল গিয়ে ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট নিয়ে আসতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম শাহীন বলেন, এরই মধ্যে গত ২৫ আগস্ট পটুয়াখালী সিভিল সার্জনের কাছে ডাক্তার ও নার্সদের কর্মরত ও শূন্য পদের চাহিদা প্রেরণ করা হয়েছে।

সিভিল সার্জন পটুয়াখালী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘অতি দ্রুত দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল কাঠামো পূরণ হবে বলে আশা করছি।’

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT