1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

সরিষাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি।

জামালপুরের সরিষাবাড়ীতে সোনিয়া আক্তার (৩০) নামে অন্তঃসত্ত্বা এক নারীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

গত রবিবার মধ্যরাতে পৌরসভার সামর্থ্যবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পরে সোমবার (২৩ জানুয়ারি) সকালে ঝুলন্ত লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত নারী পৌরসভার ২নং ওয়ার্ডের সামর্থ্যবাড়ী গ্রামের জসিম শেখের মেয়ে। তার ১২বছর পূর্বে ঢাকা পোস্তগোলা সালাউদ্দিনের সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর তার ডিভোর্স হয়। তারপর থেকেই সে বাপের বাড়িতে থাকতেন। বাপের বাড়ি থাকা অবস্থায় পাশের বাড়ী আব্দুর রশিদের ছেলে ফরিদের সাথে তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে এবং এসম্পর্কের জের ধরেই সে ৩ মাসের অন্তঃসত্তা হয়ে পড়ে। এ অন্তঃসত্তাকে কেন্দ্র করেই গত রবিবার রাতে বসত ঘরের ধর্ণার সাথে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন।

এ-বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর বলেন, নিহত সোনিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT