1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

সরিষাবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী ‘অধ্যক্ষ আব্দুর রশিদে’র উঠান বৈঠক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮০ বার পঠিত

স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আব্দুর রশিদের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পৌরসভার ধানা আটা এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে ধারাবাহিক ভাবে এই প্রচারণা মুলক উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন আব্দুর রশিদ সমর্থনকারী আ.লীগের নেতৃবৃন্দরা।

উক্ত উঠান বৈঠকে বীর মুক্তিযুদ্ধা জিল্লুর রহমান এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা তেজগাঁও থানা আ.লীগের সভাপতি ও জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে নৌকা প্রতীকে এমপি মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আব্দুর রশিদ।

এডভোকেট শহিদুল ইসলামের সঞ্চালনায় উঠান বৈঠকে অন্যানদের মধ্যে আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ গনি, পোগলদিঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামস উদ্দিন, ডোয়াইল ইউনিয়ন আ.লীগের সভাপতি জলিল ফকির, ভাটারা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক দুলাল মিয়া, আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম, সেলিম, নিটুল ইসলাম, সেলিম রেজা, সাতপোয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পল্লব সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসাইন শিবলু প্রমুখ। এ-সময় স্থানীয় সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে অধ্যক্ষ আব্দুর রশিদ সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে বলেন, ‘দেশের উন্নয়নের পাশাপাশি ১৮কোটি মানুষের জন্য জননেত্রী শেখ হাসিনা অনেক কিছু করেছেন। এদেশের জনগনের জন্য শেখ হাসিনার বিকল্প আর কিছু নেই। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকাকে শত ভাগ জয়যুক্ত করতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT