1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম:
ভালো নেই সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল চাকমা । বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২১ -এপ্রিল থেকে। জ্বালানি তেলের দাম বাড়ল , রাত ১২টা থেকে কার্যকর। কেশবপুরের পাঁজিয়ায় ‘বিপ্রতীপ’এর আয়োজনে বিপ্রতীপ সম্প্রদান ও সাহিত্য সভা। নিজের অস্ত্রের গুলি’তে খুলনায় কনস্টেবল নিহত। মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা। কৃষ্টিবন্ধন, যশোরের আয়োজনে বৈশাখী কবিতা উৎসব ও সাংস্কৃতিক ও অনুষ্ঠান। খুলনা অঞ্চলের ১০ বিদ্যুৎ কেন্দ্রের ৬ টি বন্ধ। খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু, আহত দুই যুবক।

শ্যামনগর শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রধান শিক্ষক বাসারের মৃত্যুর কারণ অনুসন্ধান কমিটি গঠন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৪২ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলা শাখার পক্ষ থেকে মৃত্যুর কারণ অনুসন্ধান করতে তিন সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় শিক্ষক সমিতির কার্যালয়ে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও তাদের প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতির এক সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত হয় উপজেলার সকল শিক্ষকদের কালো ব্যাজ ধারণ, প্রতিষ্ঠানে শোক প্রকাশ করে ব্যানার টানানো, মৃত প্রধান শিক্ষকের পরিবারের সাথে সাক্ষাত করা সহ পাশে থাকা, প্রধান শিক্ষক আবুল বাসার কেন নিজেকে হত্যা করল এ ঘটনার সুষ্ঠ তদন্ত করা ও এ ঘটনায় কেহ যুক্ত থাকলে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার, উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ শ্যামনগর থানার সহিত সরাসরি সাক্ষাত করে আলোচনাকরার সিদ্ধান্ত সহ মৃত্যুর কারণ অনুসন্ধানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগি হিসাবে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ গাজী সফিকুল ইসলাম, প্রধান শিক্ষক ড.মুহা আব্দুল মান্নান, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, অধ্যক্ষ আজিয়ার রহমান, অধ্যক্ষ আব্দুল হাই, প্রধান শিক্ষক আব্দুল করিম, প্রধান শিক্ষক আমজাদ হোসেন মিঠু, প্রধান শিক্ষক নাজমুল হোসেন, প্রধান শিক্ষক শিবাশিষ মন্ডল, শিক্ষক রনজিৎ বর্মন, শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ।
উল্লেখ্য,গত ৪ জানুয়ারী দুপুরে কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার উপজেলা সদরের গোপালপুর এক আত্নীয়ের বাড়ীতে আম গাছে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেন। এটি আত্নহত্যা না হত্যা সেটি নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে।

ছবি- শ্যামনগর শিক্ষক সমিতির সভা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT