1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

শ্যামনগরে সুন্দরবন বিষয়ে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৬৬ বার পঠিত

শ্যামনগর প্রতিনিধি।

শ্যামনগর উপজেলায় মঙ্গলবার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওয়াইল্ডটিমের আয়োজনে ও বিদ্যালয়ের আর্থস্কাউট সদস্যদের বাস্তবায়নে ম্যানগ্রোভ সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

জিআইজেটের অর্থায়নে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন উপলক্ষে র‌্যালী, শিক্ষার্থীদের মধ্যে সুন্দরবন বিষয়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা সহ সুন্দরবন সংরক্ষণ বিষয়ে ভিডিও প্রদর্শন করা হয়।

প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রনজিৎ কুমার বর্মনের সভাপতিত্বে ও ওয়াইল্ডটিম কর্মকর্তা আলী হোসেন মোহাম্মদের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আর্থস্কাউট সদস্য তনুশ্রী মন্ডল।

সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ইনচার্জ জাহিদ হোসেন। বক্তব্য রাখেন ওয়াইল্ডটিম কর্মকর্তা সনজিৎ কুমার মন্ডল,মুজিবুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা সুন্দরবনের বৃক্ষরাজি, বন্যপ্রাণি, মৎস্য সম্পদ সহ অন্যান্য সম্পদের গুরুত্ব তুলে ধরে সুন্দরবন সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহব্বান জানান।

আলোচনাসভা শেষে চিত্রাঙ্কনের ও কুইজে শ্রেষ্ঠ ছাত্রীর পুরস্কার ও টিশার্ট প্রদান করা হয়।

ছবি- শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট ক্যাম্পেইনের র‌্যালী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT