1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে সিআর মামলার আসামী আটক । শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ। রূপসা নদী থেকে মরদেহ উদ্ধার। কেশবপুরে মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ। ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত। ডুমুরিয়ার চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠন এর মানববন্ধন। এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ।

শ্যামনগরে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৬২ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মডার্ণ স্কুল চত্তরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন উপলক্ষে ৪৪ তম বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রমিজ মিঞা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, প্রধান শিক্ষক ড.আব্দুল মান্নান,প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল প্রমুখ।

অনুষ্টান উপস্থাপনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।

মেলায় ১২ টি স্টল প্রদান করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান। মেলায় বিচারকদের বিচারে প্রথম হয় আটুলিয়া আব্দুল কাদের স্কুল এন্ড কলেজ,দ্বিতীয় হয় নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় নকিপুর
পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

ছবি- শ্যামনগরে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT