1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শ্যামনগরে বার কেজি হরিণের মাংস সহ আটক দুই।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৮৮ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বনবিভাগের সহায়তায় বার কেজি হরিণের মাংস সহ দুই জনকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।

সোমবার(৮ মে) সকাল ১১টার দিকে বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালিনি ষ্টেশন কর্মকর্তা নূর আলমের নেতৃত্বে শ্যামনগর থানা পুলিশের সহায়তায় উপজেলার মাহমুদপুর গ্রামে রবিউল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে হরিণের মাংস বিক্রীর সময় দুই জনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি হরিণের মাংস ও একটি মাথা আটক করা হয়।

আটক দুই জন হল উপজেলার যাদবপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মোঃ আজাদ আলী (৩৫) ও মাহমুদপুর গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে রবিউল ইসলাম বাবু(৩০)।

সাতক্ষীরারেঞ্জের সহকারী বন সংরক্ষক একেএম ইকবাল হোসেন চৌধুরী বলেন মাংস সহ দুই জনকে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল বলেন এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে ও আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ছবি- শ্যামনগরে হরিণের মাংস সহ আটক দুই জন।

রনজিৎ বর্মন

তাং-৮.৫.২৩

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT