1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

শ্যামনগরে নারী উদ্যোক্তাদের কর্মশালা ও ভাতার চেক বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৪৮ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হল রুমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় জাতীয় মহিলা সংস্থার অধীনে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের নারীদের অংশ গ্রহণে কর্মশালা ও ভাতার চেক বিতরণ করা হয়।

কর্মশালা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথি বক্তব্যে সরকার নারীদের নিয়ে যে সকল উন্নয়ন কমকার্ন্ড বাস্তবায়ন করেছে সেগুলি উল্লেখ করেন। তিনি বক্তব্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নারীদের স্কুল কলেজ, সহ বিভিন্ন সরকারি দপ্তরে বড় বড় পদে চাকুরী করার বিষয় তুলে ধরেন। তিনি আবারও প্রধানমন্ত্রীকে বিজয়ী করার আহব্বান জানান।

জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জোৎস্না আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্লাহ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক স.ম. আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবু লাল, সাংবাদিক রনজিৎ বর্মন।

উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবীর ও হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে এক শত নারী উদ্যোক্তাদের মাঝে মাথা পিছু বার হাজার করে মোট এগার লক্ষ ছিয়ানব্বই হাজার ছয় শত টাকার চেক বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, ২০২১ সাল থেকে শ্যামনগর উপজেলায় জাতীয় মহিলা সংস্থার অধীনে প্রায় এক হাজার পাঁচ শত নারীকে সাবলম্বী করতে ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইন, বিউটিফিকেশন, বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই কমার্স বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

ছবি- শ্যামনগরে নারী উদ্যোক্তাদের মধ্যে ভাতার চেক বিতরণ করছেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

রনজিৎ বর্মন

তাং-২৬.১০.২৩

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT