1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

শ্যামনগরে ধানের শীষের নির্বাচনী জনসভা ও গনমিছিল অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৭০ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে ধানের শীষের প্রার্থী ড মোঃ মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা ও গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪জানুয়ারি) বিকাল ৫টায় শ্যামনগর উপজেলা সদরের কেন্দ্রীয় ইদগাহ ময়দানে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড মোঃ মনিরুজ্জামান। তিনি বক্তব্যে বলেন, ভোটাধিকার বঞ্চিত জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নির্বাচনী মাঠে রয়েছে। বিজয়ী হতে পারলে ধর্ম বর্ণ নির্বিশেষে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব ইনশাল্লাহ। প্রত্যেক ঘরে ঘরে নারীরা ফ্যামিলি কার্ড পাবেন। শিক্ষিতরা চাকরী আর শিক্ষিত বেকারদের ট্রেনিং এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

জনসভায় উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস সালাম খান, জেলা বিএনপির সদস্য জিএম সোলাইমান কবির, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক নাসিম ফারুক খান মিঠু, জেলা বিএনপির সদস্য আশেক এলাহি মুন্না, জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন খান শ্যামল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম আলমগীর, সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জিএম মাসুদুল আলম, পৌর বিএনপির সাবেক আহবায়ক লিয়াকত আলী বাবু,জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন, উপজেলা বিএনপির অন্যতম নেতা জহরুল হক আপ্পু, সাবেক সদস্য সচিব শামছুদ্দোহা টুটুল, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার সিদ্দিক, পুজা উদযাপন ফ্রন্ট শ্যামনগর উপজেলা শাখার সভাপতি দেবব্রত ব্যানার্জি সহ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনসভা শেষে উপস্থিত হাজার হাজার নেতা কর্মী ও সমার্থকদের নিয়ে ড. মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে বিশাল একটা মিছিল শ্যামনগর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পৌর বিএনপি ও অংঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী মিছিল সহকারে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে সমাবেত হয়।

ছবি- শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড মোঃ মনিরুজ্জামান।

রনজিৎ বর্মন
তাং-২৪.১.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT