1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত।

শ্যামনগরে দশ মিনিটের টর্নেডোতে প্রায় দুই শত ঘরবাড়ির ক্ষতি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতীরা শ্যামনগর উপজেলার
রমজাননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুন্দরবন সংলগ্ন কালিঞ্চী গ্রামের
উপর দিয়ে বয়ে যাওয়া দশ মিনিটের টর্নেডোতে প্রায় দুই শত কাঁচা ও আধা পাকা
ঘরের ক্ষয় ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার সকাল (২৩ মার্চ) ১১টার দিকে কালিঞ্চী গ্রামের খাস খামার,
মধ্যপাড়া, গেট পাড়া, কলুনিপাড়া, বৈদ্য পাড়া সহ অন্যান্য স্থানে টর্নেডো
আঘাত হানে।

স্থানীয় ইউপি সদস্য আজগর হোসেন বুলু, চিংড়ী ঘের ব্যবসায়ী শেখ আফজালুর
রহমান জানান, আকাশে হালকা মেঘের ঘনঘটা ছিল। কিন্তু কিছু বুঝে উঠার আগেই
হঠাৎ টর্নেডো আঘাত হানে এবং এই ঝড়ে প্রায় পঞ্চাশটি কাঁচা ঘর সম্পূর্ণ
বিধ্বস্থ হয়েছে এবং এক শত পঞ্চাশটি কাঁচা ও আধা পাকা ঘর ক্ষতি গ্রস্থ
হয়েছে।

এছাড়া উপজেলার কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, কৈখালী
গ্রামেও টর্নেডো আঘাত হেনেছে, এ গ্রামেও ক্ষয় ক্ষতি হয়েছে। জানা যায়,
ঝড়ের সাথে শিলা বৃষ্টিও ছিল ।

শ্যামনগর ইউএনও মোঃ আক্তার হোসেন এ বিষয়ে বলেন সকলকে নিরাপদ আশ্রয়ে
যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এবং টর্নেডোর আঘাতের ক্ষয়
ক্ষতির নিরুপণের চেষ্টা চলছে।
বিকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী
অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা ভাইস চেয়ার¤্রান সাঈদ উজ জামান সাইদ
টর্নেডো ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।

ছবি- শ্যামনগরে টর্নেডোতে ক্ষতিগ্রস্থ কাঁচা ঘর বাড়ি।

রনজিৎ বর্মন

তাং-২৩.৩.২৩

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT