1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শ্যামনগরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

রনজিৎ বর্মন নিজস্ব প্রতিনিধি ঃ

“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগর উপজেলায় শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়।

দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের সভাপতিত্বে আলোচনাসভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার তদন্ত ওসি হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ওসিসি কর্মকর্তা প্রনব কুমার বিশ^াস।

অপরদিকে শ্যামনগর সদর পরিষদের(পৌরসভা) আয়োজনে শ্যামনগর ইউনিয়ন পরিষদ হল রুমে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়। সদর ইউপি চেয়ারম্যান ও পিপি এ্যাড. জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার প্রমুখ।

ছবি- শ্যামনগরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনাসভায় সভাপতির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT