1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

শ্যামনগরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৬৯ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর প্রতিনিধি ঃ

“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্যাকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও সিপিপির আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়।

এমপি এস এম জগলুল হায়দারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তরের র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা -৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি বক্তব্যে বলেন শ্যামনগর উপজেলা দুর্যোগ প্রবন এলাকা। এই এলাকার দ্বীপ ইউনিয়ন গাবুরায় বেড়ী বাঁধ নির্মানে মেগা প্রকল্প গ্রহণ করেছে সরকার এবং সেটির কাজও চলমান। এভাবে অন্যান্য ইউনিয়নেও টেকসই বেড়ী বাঁধ নির্মান হবে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে বিজয়ী করার আহব্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান এ কে এম জাফরুল আলম বাবু, শ্যামনগর উপজেলা প্রেসকাবের সভাপতি জি এম আকবর কবীর, এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক গাজী আল ইমরান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম।

ছবি- শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT