1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত।

শ্যামনগরের লির্ডাস পানি ব্যবস্থাপনায় অবদানের জন্য জায়েদ সাস্টেইনেবিলিটি প্রাইজ পেল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

উপকূলে সমন্বিত পানি ব্যবস্থাপনা ও মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স। ৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সকাল সাড়ে দশটায় লিডার্স পানি ব্যবস্থাপনা ও মানুষের জীবন মান উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য জায়েদ সাস্টেইনেবিলিটি প্রাইজ ২০২৩ প্রাপ্তি উপলক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে গণমাধ্যম কর্মীদের সাথে মিট দ্যা প্রেসের আয়োজন করে।

মিট দ্যা প্রেসে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম। প্রেসে মূল বক্তব্য উপস্থাপন করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, শিক রনজিৎ বর্মণ সহ শ্যামনগর উপজেলা প্রেসকাব, রিপোটার্স কাব এবং অনলাইন প্রেসকাবের সাংবাদিকবৃন্দ।

নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন, গত ১৬ জানুয়ারি ২০২৩ সোমবার আবুধাবীতে এক জমকালো অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের হাত থেকে জায়েদ সাস্টেইনেবিলিটি প্রাইজ ২০২৩ গ্রহণ করা হয়।

লিডার্স ২০০৩ সাল থেকে উপকূলীয় এলাকায় সুপেয় পানি ও কৃষিকাজে সেচের পানির সংকট নিরসনে সমন্বিত পানি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। সুপেয় পানি নিশ্চিত করার ল্েয সংগঠন ১৮৫টি রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম, ৬৫টি পিএসএফ, ১০টি এমএআর, ৫২৫০টি বায়োস্যান্ড ফিল্টার স্থাপন, ২১টি পুকুর খনন ও ২টি রিভার্স অসমোসিস স্থাপন করেছে। এছাড়াও কৃষি েেত্র সেচ ব্যবস্থাপনায় উন্নতির জন্য ৭টি গভীর নলকূপ স্থাপন, ৩টি খাল খনন এবং ৬৯টি মিনি পুকুর খনন করেছে। সংগঠনের বাস্তবায়িত কার্যক্রমের ফলে কমপে ১৫,৮৮১ পরিবারের মাঝে নিরাপদ সুপেয় পানির সরবরাহ নিশ্চিত হয়েছে এবং ভূ-পৃষ্ঠের ও কম লবণাক্ত ভূগর্ভস্থ পানির সর্বোত্তম ব্যবহারের কারণে প্রায় ৫০০ একর জমি শুষ্ক মৌসুমে কৃষি উৎপাদনের আওতায় এসেছে।
বিশেষ করে সুপেয় পানি প্রাপ্তি ,কৃষিতে পানি ব্যবস্থাপনার জন্য লির্ডাসের জায়েদ সাস্টেইনেবিলিটি প্রাইজ গ্রহণ করা সম্ভব হয়েছে। পুরস্কার প্রদানকালে বিশে^র অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরাও উপস্থিত ছিলেন বলে জানান। সংগঠনের পুরস্কার প্রাপ্তিতে বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি,প্রতিষ্ঠান অভিনন্দন জ্ঞাপন করেছেন বলে জানান।

ছবি-শ্যামনগরে লির্ডাসের জায়েদ সাস্টেইনেবিলিটি প্রাইজ গ্রহণ উপলক্ষে মিট দ্যা প্রেসে বক্তব্য রাখছেন লির্ডাসের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT