1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার পঠিত

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া
পটুয়াখালী জেলা প্রতিনিধি।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সারাদেশে সকাল ১০টা থেকে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকায় পরীক্ষার্থীরা আরও আগেভাগেই কেন্দ্রে উপস্থিত হয়।  এবার ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এরমধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছেলে। আর মেয়ে ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।গতকাল সোমবার (২০ এপ্রিল)  সচিবালয়ে ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী আ. ন. ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন। তারা জানান, পরীক্ষার সময় ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য চিঠি দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলে কেন্দ্র এলাকা যানজটমুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে অহেতুক আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।এদিকে, ইতোমধ্যে মাধ্যমিক ও সমমান পরীক্ষায় স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে গত দুই সপ্তাহের প্রায় প্রতিদিনই জরুরি নির্দেশনা জারি করছে শিক্ষাবোর্ডগুলো। ৩ হাজার ২০৯টি কেন্দ্র আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, অনেক জায়গায় সিসি ক্যামেরা অভ্যস্ত আছে। নতুন জায়গায় কেন্দ্র সচিবদেরকে সেভাবে অনুপ্রাণিত করেছি। এই বলে মন্তব্য করেন তিনিগলাচিপা উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি। নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জিল্লুর রহমান এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা গ্রহণ করা হয়।
পরীক্ষা কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। নকল প্রতিরোধে দায়িত্ব পালন করেন কেন্দ্র সচিব, শিক্ষক, ভ্রাম্যমাণ টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিক মনিটরিং জোরদার করা হয়।
পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে অনেক শিক্ষার্থীর মুখে স্বস্তির হাসি দেখা যায়। কেউ কেউ প্রশ্নপত্র সহজ হয়েছে বলে জানায়, আবার কিছু শিক্ষার্থী নির্দিষ্ট অংশকে কিছুটা কঠিন বলেও উল্লেখ করে। তবুও সার্বিকভাবে পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, “উপজেলায় এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা আগে থেকেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।”তিনি আরও বলেন, “এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি বাকি পরীক্ষাগুলোও একইভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।”
এদিকে অভিভাবকরাও প্রশাসনের এমন কার্যকর ভূমিকার প্রশংসা করেছেন এবং তাদের সন্তানদের সফলতা কামনা করেছেন।

সব মিলিয়ে গলাচিপাউপজেলা এসএসসি পরীক্ষার প্রথম দিনটি উৎসবমুখর, সুশৃঙ্খল ও সন্তোষজনক পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT