1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক।

লিংকন ছিলেন ছাত্রলীগের আদর্শ নেতা : মাদারীপুরে আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৫১ বার পঠিত

মাহমুদুল হাসান রনি
মাদারীপুর জেলা প্রতিনিধি

লিংকন ছিলেন ছাত্রলীগের আদর্শ নেতা বললেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। তিনি আরও বলেন আমরা আমাদের সন্তানদের এগিয়ে নিতে চাই। লিংকনের আদর্শে এগিয়ে বাংলাদেশ।তিনি আজ রবিবার বিকেলে (০৯ জানুয়ারী) মাদারীপুর শহরের শকুনী লেকের পাড় স্বাধীনতা অঙ্গনে আয়োজিত সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত মাদারীপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি তাওহিদুল ইসলাম লিংকনের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপিকা তাহমিনা বেগম এমপি,মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজাদ মুন্সি, সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ সহ অনেকেই।
শোক সভা সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: বায়েজিদ হাওলাদার। এসময়ে মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিলন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা, উপজেলা, কলেজ ও পৌরসভা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
শোক সভা শেষে তাওহিদুল ইসলাম লিংকনের স্মরণে দোয়া মোনাজাত করা হয় এবং পরে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। সকালে তাওহিদুল ইসলাম লিংকনের কবর জিয়ারত ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাসিম। এছাড়া অনুষ্ঠানে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য তিনি গত ২৯ ডিসেম্বর বুধবার রাত সাড়ে আটটার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের খোয়াজপুর ইউনিয়নের মধ্যেরচক পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয় দুজন।

মাহমুদুল হাসান রনি
মাদারীপুর জেলা প্রতিনিধি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT