1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৩

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৩২৬ বার পঠিত

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় গ্রেফতারদের কাছ থেকে ৫ হাজার ৫৫ পিস ইয়াবা, ২৬ গ্রাম হেরোইন, ৫২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা ও ১৫ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে ৩৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৫৫ পিস ইয়াবা, ২৬ গ্রাম হেরোইন, ৫২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা ও ১৫ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT