1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

রাঙ্গামাটির সদর উপজেলায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩২৬ বার পঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি :

” নিরাপদ মাছে ভরবো দেশ – মুজিব বর্ষে বাংলাদেশ ” এই স্লোগানে রাঙ্গামাটি সদর উপজেলায় প্রধানমন্ত্রীর অনুদান হিসেবে মাছ আহরণ নিষিদ্ধ সময়ে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

গতকাল সকালে রাঙ্গামাটি শহরের ফিশারী বাঁধে ও তবলছড়ির খাদ্য গুদামে জেলেদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে এ চাল বিতরণ করা হয়। সাপছড়ি ইউনিয়নের ২৫৮ জন ও কুতুকছড়ি ইউনিয়নের ৭. ৮. ৯ নং ওয়ার্ডে ১৭৫ জন, মগবান ইউনিয়নে ৫৮৫ জনসহ মোট ১ হাজার ১৮ জন জেলের মাঝে ভিজিএফের ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন – সদর উপজেলা প্যানেল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. আরশাদ বিন শাহিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুর রশিদ, ২ নং মগবান ইউপি চেয়ারম্যান পুষ্প রঞ্জন চাকমা, ৩ নং সাপছড়ি ইউপি চেয়ারম্যান মৃণাল কান্তি চাকমা, ৪ নং কুতুকছড়ি ইউপি চেয়ারম্যান কানন চাকমাসহ ইউপি সদস্যবৃন্দ প্রমূখ।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাধার রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ। প্রতিবছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস মাছের বংশ বিস্তার ও প্রাকৃতিক প্রজনন বাড়াতে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ রাখা হয়। হ্রদে পানি প্রয়োজনীয় পরিমাণে না বাড়ায় আবারও ৩১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত ১০ দিন বৃদ্ধি করা হয়েছে। সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে থাকে বিএফডিসি। এছাড়া কাপ্তাই লেকে নৌ-পুলিশের সহায়তায় বিএফডিসির নিয়মিত টহল অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT