1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

রাঙ্গামাটিতে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৭৮ বার পঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি :

 

রাঙ্গামাটি শহরের পৌরসভার ৫নং ওয়ার্ডের আসাবস্তির শান্তিনগরে কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। গতকাল বুধবার দুপুরে আসামবস্তির শান্তিনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। খবর পেয়ে দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।

স্থানীয়সূত্রে জানা গেছে, আসাবস্তির শান্তি নগরে হঠাৎ এক অপরিচিত ব্যক্তিকে ঘুরাফেরা করতে দেখতে পায় লোকজন। কান্না করা অবস্থায় তার পিটে দেখতে পায় অসংখ্য লাঠির আঘাতের চিহ্ন। কোন দিকে যাচ্ছে কিছুক্ষণ স্থানীয়রা তাকে অনুসরণ করেন। একসময় লোকটি নদীতে ডুব দিতে দেখতে পায় মঙ্গলবার ১২টার দিকে। কয়েকবার পানিতে ডুব দেওয়ার পর তাকে আর দেখতে পায়নি তারা। স্থানীয়দের সন্দেহ হয়তো তিনি সাঁতার কেটে অন্য পাড়ে চলে গিয়েছিল। হঠাৎ বুধবার দুপুর ১২টার দিকে তার লাশটি নদীতে ভেসে উঠে এবং এলাকার লোকজন পুলিশকে খবর দিলে কোতয়ালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, মরদেহটির কোনো পরিচয় সনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে আমরা ধারনা করছি এটি কোনো মানসিক ভারসাম্যহীন লোকের মরদেহ হবে। ময়নাতদন্তের পর আমরা মরদেহটি পৌরসভার মাধ্যমে বেওয়ারিশ লাশ হিসেবে দাপন করার ব্যবস্থা নিচ্ছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT