1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

যশোর জেলার কেশবপুরে কলেজ ছাত্রীর বিষপানে আত্মহত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২৮৯ বার পঠিত

আজিজুর রহমান,(যশোর)জেলা প্রতিনিধি:

যশোর জেলার কেশবপুরে তানজিলা আক্তার মিষ্টি (১৭) নামে এক কলেজ ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তানজিলা আক্তার উপজেলার কন্দর্পপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী ও নিহত শিক্ষার্থীর সহপাঠীরা জানায়, কলেজ ছাত্রী তানজিলা আক্তার মিষ্টির সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। ছেলেটি বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমে প্রতারিত হয়ে বুধবার ২৩ আগস্ট সকালে মেয়েটি তার নিজ বাড়িতে বিষপান করে। তাকে উদ্ধার করে পরিবারের লোকজন খুলনার একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ২৪ আগস্ট সে মারা যায়। বিকেলে তার মরদেহ বাড়িতে আনলে পরিবারসহ স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া।

মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের কন্দর্পপুর গ্রামের ইউপি সদস্য মুক্তাহিরুল হক বলেন, একটি ছেলের সঙ্গে ওই মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। ছেলেটি বিয়ে করতে রাজি না হওয়ায় ও তাদের ভেতর সম্পর্কের অবনটি ঘটলে সে বিষপান করে। পরে চিকিৎসাধীন অবস্থায় খুলনায় মারা গেছে।

এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, বিষয়টি জানতে পেরে ওই মেয়েটির বাড়িতে গিয়েছিলাম। মেয়েটি খুলনায় মারা যাওয়ায় সেখানে তার সুরতহাল ও ময়নাতদন্ত হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT