1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

মোটর সাইকেলে ‘প্রেস’ স্টিকার, অ্যাকশনে এসএমপি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪১৬ বার পঠিত

এম এ রশীদ সিলেট থেকেঃ

সিলেটে দীর্ঘদিন ধরে সামনে ‘প্রেস’ লেখা স্টিকার লাগানো কয়েকশ মোটরসাইকেল অলিগলি দাপিয়ে বেড়াচ্ছে। যারা এই ‘প্রেস’ স্টিকার লাগিয়ে করছে নানা অপকর্ম।

এবার সেই ‘প্রেস’ লেখা মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও কমিউনিটি সার্ভিস থেকে এমন তথ্য জানানো হয়েছে। এতে পুলিশ জানায়- যারা ‘প্রেস’ লেখা স্টিকার লাগিয়ে সিলেট দাপিয়ে বেড়াচ্ছে তাদের বেশীরভাগ মোটর সাইকেলেরই সঠিক কাগজপত্র নেই। পুলিশের হাত থেকে রক্ষা পেতে অনেকেই এমন পদ্ধতি অবলম্বন করেছেন। এছাড়া বিভিন্ন অপরাধের সাথেও উঠে আসে এধরণের স্টিকার লাগানো মোটরসাইকেল।

তাই এবার এসব মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। আগামী ১০ আগস্ট থেকে ‘প্রেস’ লেখা মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ এই অভিযান শুরু হবে। এতে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT